New!

Get Kariana All Teacher Data

Access Now

6 Kalima Bangla Uccharon And Meaning | ৬ কালেমা বাংলা অর্থ, উচ্চারণ ও অনুবাদ সহ

ইসলামের ৬ কালেমা আরবি ও বাংলা অর্থসহ

ইসলামের ভিত্তি হলো ঈমান (6 kalima bangla )। আর এই ঈমানের মূলমন্ত্র হলো কালেমা। এখানে ৬ কালেমা বাংলা উচ্চারণ, আরবি এবং অর্থসহ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশেষ করে kalima 6 bangla বা রদ্দে কুফর ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কালিমায়ে তাইয়্যেবা

১. কালিমায়ে তাইয়্যেবা | 6 Kalima Bangla

পবিত্র বাক্য
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ
🔹 বাংলা উচ্চারণ:
লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
🔸 অর্থ:
আল্লাহ্ ছাড়া কোনো মাবুদ (উপাস্য) নেই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র প্রেরিত রাসূল।

২. কালিমায়ে শাহাদাত | ৬ কালেমা বাংলা উচ্চারণ

সাক্ষ্যদান
أَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
🔹 বাংলা উচ্চারণ:
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
🔸 অর্থ:
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র প্রেরিত বান্দা ও রাসূল।

৩. কালিমায়ে তামযীদ

শ্রেষ্ঠত্ব
سُبْحَانَ ٱللَّٰهِ وَٱلْحَمْدُ لِلَّٰهِ وَلَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَٱللَّٰهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ
🔹 বাংলা উচ্চারণ:
সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়া লা-কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
🔸 অর্থ:
আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ সবার চেয়ে মহান। আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে) বাঁচার এবং (সৎ কাজ) করার কোনো শক্তি নেই।

৪. কালিমায়ে তাওহীদ

একত্ববাদ
لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، ذُو ٱلْجَلَالِ وَٱلْإِكْرَامِ بِيَدِهِ ٱلْخَيْرُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
🔹 বাংলা উচ্চারণ:
লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইয়ুহ্য়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়ুল লা-ইয়ামুতু আবাদান আবাদা; জুল-জালালি ওয়াল ইকরাম, বিইয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
🔸 অর্থ:
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব। কল্যাণ একমাত্র তাঁরই হাতে এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

৫. কালিমায়ে ইস্তিগফার

ক্ষমা প্রার্থনা
أَسْتَغْفِرُ ٱللَّٰهَ رَبِّي مِنْ كُلِّ ذَنْبٍ أَذْنَبْتُهُ عَمْدًا أَوْ خَطَأً سِرًّا أَوْ عَلَانِيَةً وَأَتُوبُ إِلَيْهِ مِنَ ٱلذَّنْبِ ٱلَّذِي أَعْلَمُ وَمِنَ ٱلذَّنْبِ ٱلَّذِي لَا أَعْلَمُ إِنَّكَ أَنْتَ عَلَّامُ ٱلْغُيُوبِ وَسَتَّارُ ٱلْعُيُوبِ وَغَفَّارُ ٱلذُّنُوبِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ
🔹 বাংলা উচ্চারণ:
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিন আজনাপতুহু আমাদান আউ খাতাআন সিররান আউ আলানিয়াতান, ওয়া আতুবু ইলাইহি মিনাজ জাম্বিল্লাজি আলামু ওয়া মিনাজ জাম্বিল্লাজি লা-আলামু; ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব…
🔸 অর্থ:
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের জন্য, যা আমি ইচ্ছায় বা অনিচ্ছায়, গোপনে বা প্রকাশ্যে করেছি। আমি তাঁর কাছে তওবা করছি। নিশ্চয়ই আপনি গায়েবের খবর জানেন।

৬. কালিমায়ে রদ্দে কুফর

কুফর বর্জন
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أُشْرِكَ بِكَ شَيْئًا وَأَنَا أَعْلَمُ بِهِ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشرْكِ وَالْكِذْبِ وَالْغِيْبَةِ وَالْبِدْعَةِ وَالْنَّمِيْمَةِ وَالْفَوَاحِشِ وَالْبُهْتَانِ وَالْمَعَاصِيْ كُلِّهَا وَأَسْلَمْتُ وَأَقُوْلُ لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰهِ
🔹 বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআও ওয়া আনা আলামু বিহি, ওয়া আস্তাগফিরুকা লিমা লা-আলামু বিহি; তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিজবি ওয়াল গিবতি ওয়াল বিদাতি ওয়ান নামিমাতি… ওয়া আসলামতু ওয়া আ কulu লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
🔸 অর্থ:
হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি জেনে-শুনে তোমার সাথে কাউকে শরিক না করি। আমি তোমার কাছে ক্ষমা চাই সেই শিরকের জন্য যা আমার অজ্ঞাতসারে হয়ে গেছে। আমি তা থেকে তওবা করলাম এবং সব গুনাহ থেকে মুক্ত হলাম। আমি ইসলাম গ্রহণ করলাম এবং বলছি— আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহ্র প্রেরিত রাসূল।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. ইসলামের ৬টি কালেমা কি কি?
ইসলামের ৬টি কালেমা হলো: ১. কালিমায়ে তাইয়্যেবা, ২. কালিমায়ে শাহাদাত, ৩. কালিমায়ে তামযীদ, ৪. কালিমায়ে তাওহীদ, ৫. কালিমায়ে ইস্তিগফার এবং ৬. কালিমায়ে রদ্দে কুফর।
২. ঈমান তাজা করার জন্য কোন কালেমা পড়তে হয়?
ঈমান তাজা করার জন্য বেশি বেশি ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ (কালিমায়ে তাইয়্যেবা) পাঠ করা উত্তম।
৩. কালেমা রদ্দে কুফর কেন পড়া জরুরি?
অজ্ঞাতসারে হয়ে যাওয়া শিরক ও কুফর থেকে বেঁচে থাকার জন্য এবং ঈমান নবায়ন করার জন্য কালেমা রদ্দে কুফর পাঠ করা অত্যন্ত জরুরি।
৪. তৃতীয় কালেমা কোনটি?
তৃতীয় কালেমা হলো ‘কালিমায়ে তামযীদ’ (সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি…)। এটি আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার কালেমা।
6 kalima bangla, ৬ কালেমা বাংলা উচ্চারণ, ৬ কালেমা, ছয় কালেমা বাংলা উচ্চারণ, kalima 6 bangla, ৬ কালিমা বাংলা উচ্চারণ, কালেমা রদ্দে কুফর বাংলা উচ্চারণ, ছয় কালেমা, তৃতীয় কালেমা বাংলা উচ্চারণ, 6 kalma in bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button