পরিচালক মহাদ্বয়

        

                                   ক্ব-রী মুহঃম্মাদ সাদ্দাম হুসাইন এম, এ          ক্ব-রী হাফেজ মুফতি আব্দুল করিম নাদভী

                                   চেয়ারম্যান                                           এম.ডি.



           সকল প্র্রসংশা আল্লহর জন্য, জিনি আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং মানুষের সবচেয়ে দায়িত্বশীল শ্রেণী তথা ক্বুরআ-নের মুয়াল্লিম হওয়ার সৌভাগ্য দান করেছেন। প্রিয় শিক্ষক/শিক্ষিকা ভাই ও বোনেরা সুদীর্ঘ ২০০৮ ইং সাল হতে মহাগ্রন্থ আল ক্বুরআ-নের বিদ্যা হাসিলের উদ্দেশ্যে ক্ব-রীয়ানা পদ্ধতিতে ক্বুরআ-ন শিক্ষা সোসাইটির পবিত্র উদরে প্রশিক্ষণ গ্রহন করে আসছেন, বিশুদ্ধভাবে ক্বুরআ-ন শিক্ষার, শাখা-প্রশাখায় এতদিনের বিচরণ আপনাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে, যদি আপনারা তাকে বাস্তবসম্মত ভাবে কাজে লাগাতে পারেন। জীবনের তারুন্য এবং আল্লহর প্রতি অবিচল বিশ্বাসকে সামনে রেখে পথ চলতেহবে। দুর্বার গতিতে ক্বুরআ-ন শিক্ষার কার্যক্রম বাস্তবায়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। সাধারন মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। আল্লহর পথে, রসুল (ছঃ) এর পথে, আল ক্বুরআ-নের সহজ-সরল পথে আপনারা তাদেরকে আহবান করুন। নিশ্চয় ক্বুরআ-ন মানুষকে সহজ-সরল পথ দেখাবে। এ আশা রেখে আপনাদের আগামী জীবনের সুন্দর সাফল্য কামনা করছি।
Back to top button