বিজ্ঞানসম্মত ও সহজ পদ্ধতিতে তাজবীদ সহ কুরআন শিক্ষা। ১২টি বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করুন।
| পণ্যের নাম | কারিয়ানা কুরআনুম মাজীদ |
| সংস্করণ | ৩০ পারা (সম্পূর্ণ) |
| বিশেষত্ব | কালার কোডেড তাজবীদ ও ১২টি সাংকেতিক চিহ্ন |
| উপকারিতা | তেলাওয়াতের পাশাপাশি অর্থ বোঝার সুযোগ |
| কাগজ | উন্নত মানের আর্ট পেপার |
| মূল্য | ৳১০০০ |
চিহ্নগুলোর বিস্তারিত বিবরণ পড়তে যেকোনো চিহ্নের উপরে ক্লিক করুন।
যাদের চোখের দৃষ্টি কিছুটা দুর্বল অথবা যারা বড় অক্ষরে কুরআন পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই কুরআনের আরবি ফন্টগুলো বিশেষভাবে বড় এবং স্পষ্টভাবে প্রিন্ট করা হয়েছে। প্রতিটি হরফ সহজে চেনা যায় এবং সাবলীলভাবে তিলাওয়াত করা সম্ভব।
কুরআন সহীহভাবে পড়ার জন্য তাজবীদ জানা আবশ্যক। এই কুরআনে গুন্নাহ, মাদ্দ, ইকফা, ইদগাম ইত্যাদি তাজবীদের নিয়মগুলো ভিন্ন ভিন্ন রঙের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে, যাতে করে একজন সাধারণ মানুষও রং দেখে নিয়মগুলো সহজেই আয়ত্ত করতে পারেন।
কুরআনটি টেকসই এবং দীর্ঘস্থায়ী করার জন্য প্রিমিয়াম মানের লেদার বাইন্ডিং (রেক্সিন বাঁধাই) ব্যবহার করা হয়েছে। প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত উন্নত মানের আর্ট পেপারে ছাপা হয়েছে যা চোখের জন্য আরামদায়ক।